×

আওয়ামী লীগ

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন মারা গেছেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৬, ০৯:১৩ পিএম

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ইউসুফ হোসেন মারা গেছেন

ফাইল ছবি

ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

আজ শনিবার (২৩ মে) সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু এ তথ‍্য নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান। এছাড়া তিনি বরিশাল জেলা আইনজীবী সমিতির একাধিকবার নির্বাচিত সভাপতি।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতা ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন বাকেরগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

ইউসুফ হোসেন হুমায়ুনের জন্ম ১৯৩৬ সালের ১৪ নভেম্বর ভোলার সদর উপজেলায়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। ছাত্রনেতা হিসেবে স্বাধীনতা যুদ্ধে বরিশাল ও ঢাকার বিভিন্ন রণাঙ্গনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ১৯৫৪ সালে ঢাকা জিলা স্কুল হতে ম্যাট্রিকুলেশন, বিএম কলেজ হতে ইন্টারমিডিয়েট পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স এবং আইন শাস্ত্রে ডিগ্রি লাভ করেন।

ইউসুফ হোসেন হুমায়ুন ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৬ সালে আইনজীবী হিসাবে এবং ১৯৬৯ সালে হাইকোর্ট বিভাগে প্রাকটিসের জন্য তালিকাভুক্ত হন। তিনি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতে অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ করলেন চিকিৎসক

ভারতে অপারেশন থিয়েটারে রোগীকে ধর্ষণ করলেন চিকিৎসক

আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

ইরান-যুক্তরাষ্ট্র আরও দুই মাস বাড়ছে যুদ্ধবিরতির মেয়াদ

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় ফার্নান্দেজ

উত্তরের ঈদযাত্রায় এলেঙ্গা-যমুনা সেতু অংশে যানজটের শঙ্কা

উত্তরের ঈদযাত্রায় এলেঙ্গা-যমুনা সেতু অংশে যানজটের শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App