ঈদের ছুটিতেও খোলা থাকবে কিছু ব্যাংক
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০১:১৩ পিএম
ছবি : সংগৃহীত
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্পসংক্রান্ত এলাকায় সীমিত পরিসরে ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৬ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) পাঠিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৮ ও ১৯ মার্চ শিল্প এলাকায় বিশেষ শাখায় ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি। গ্রাহকদের সঙ্গে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
আরো পড়ুন : ব্যাংক ও আর্থিক খাতে কমছে নারীর অংশগ্রহণ
ঈদের আগে নির্বাহী আদেশে ঘোষিত ছুটির দিন ১৮ মার্চ (বুধবার) এবং ঈদের ছুটি ১৯ মার্চ (বৃহস্পতিবার) পোশাক শিল্পসংক্রান্ত এলাকায় বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।
ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্পসংক্রান্ত শাখাগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
