×

ব্যাংক

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল-জলকামান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১১:২৩ এএম

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল-জলকামান

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগের দাবিতে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাধারণ গ্রাহকেরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল এবং জলকামান ব্যবহারের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। 

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস সোমবার (১ জুন) সকাল ৯টার মধ্যে গ্রাহক ফোরামের সদস্যরা মতিঝিলের দিলকুশায় ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে অবস্থান নিতে শুরু করেন। পরে তাদের ছত্রভঙ্গ করে সতর্ক অবস্থান নেয় পুলিশ।

কিছুক্ষণ পর গ্রাহক ফোরামের সদস্যরা ফের ইসলামী ব্যাংক টওয়ারের সামনে অবস্থান নেন। বর্তমানে পুলিশ ও গ্রাহক ফোরামের সদস্যরা মুখোমুখি অবস্থানে আছে। পুলিশের ধাওয়ায় আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ছুটির আগের শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে দায়িত্ব দেওয়া হয়। অবস্থানকারী বলছেন, ‘বিতর্কিত ব্যক্তি’ হিসেবে ব্যাংকে খুরশীদ আলমের প্রবেশ ঠেকাতে তারা অবস্থান নিয়েছেন।

এসময় আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে ডিএমপির মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) হুসাইন মুহাম্মাদ ফারাবী বলেন, 'ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে কয়েকশ গ্রাহক ভোর থেকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান করছিল। তারা ব্যাংকটির নতুন চেয়ারম্যান যাতে যোগদান করতে না পারে সে দাবি জানাচ্ছিল। 

তিনি বলেন, আমরা তাদের সরে যেতে অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু তারা তাতে কর্ণপাত করেনি। পরে সকাল সোয়া ৯টার দিকে আমরা জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দিয়েছি। বর্তমানে তারা ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে সরে আশপাশের অলিগলিতে অবস্থান নিয়েছে। পুলিশ ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ঘেরাও (কর্ডন) করে রেখেছে।

উল্লেখ্য, খুরশীদ আলম বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাজারের দিঘিতে কুমিরের মুখে শিশু, চলছে উদ্ধার অভিযান

মাজারের দিঘিতে কুমিরের মুখে শিশু, চলছে উদ্ধার অভিযান

হজ পালন শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

হজ পালন শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

এবার মমিনীর ছেলেকে গ্রেপ্তার দেখালো পুলিশ

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড এবার মমিনীর ছেলেকে গ্রেপ্তার দেখালো পুলিশ

শিশুকে টেনে গেলো খানজাহান আলী দিঘির কুমির

শিশুকে টেনে গেলো খানজাহান আলী দিঘির কুমির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App