×

বরিশাল

ইউপি চেয়ারম্যানকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ১১:৩৭ এএম

ইউপি চেয়ারম্যানকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ

অভিযুক্ত চেয়ারম্যানকে ঘিরে রেখেছে স্থানীয়রা।

ভোলায় চরফ্যাশনে এক ইউপি চেয়ারম্যানকে জুতার মালা পরিয়ে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যার দিকে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী আটক করে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন, নন্দমার ময়লা গায়ে ছিটিয়ে, জুতার মালা পরিয়ে বাজারে বাজারে ঘুরিয়েছে বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সরকারের সময় অনিয়ম-দুর্নীতি আর মানুষের সঙ্গে খারাপ আচরণের কারণে চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামকে বাড়ি থেকে ধরে আনে স্থানীয়রা। দাবিকৃত চাঁদা না দেয়ায় এক ইমামকে লাঞ্চিতের অভিযোগের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মসজিদের ইমাম মাওলানা মঈনুল ইসলাম বাদী হয়ে চেয়ারম্যান সিরাজ জমাদারসহ ২১ জনকে আসামি করে দুলারহাট থানায় মামলাটি দায়ের করেছেন। সন্ধ্যায় তাকে ঐ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন : কেএমপির ৩ কর্মকর্তার নামে হত্যা মামলা

দুলারহাট থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই চেয়ারম্যানের বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি স্থানীয় এক ইমাম সাহেবকে মারধর এবং চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

স্থানীয়রা জানান, ওই চেয়ারম্যান ক্ষমতার দাপটে মানুষকে মানুষ মনে করতেন না। তারা বিরুদ্ধে এলাকার আলেম ওলামা, মসজিদের ইমাম মুয়াজ্জিনকে মারধর, কারণে অকারণে মানুষের সঙ্গে খারাপ আচরণ, বিচার শালিসের নামে মানুষের কাছ থেকে টাকা নেয়া এবং চারিত্রিক স্খলনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আওয়ামী সরকারের পদত্যাগের পর ক্ষুব্ধ এলাকাবাসী তাকে বাড়ি থেকে ধরে এনে পুলিশে দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App