×

বিএনপি

খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৮:৫৫ এএম

খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদমর্যাদাধারী এই নেতা। 

সাক্ষাৎ শেষে হুমায়ুন কবীর বলেন, আমি মূলত মমতাময়ী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলাম।

অসুস্থ হলেও বিএনপি চেয়ারপার্সনের মনোবল শক্ত আছে বলে জানিয়ে হুমায়ুন কবীর বলেন, জনগণ ঐক্যবদ্ধভাবে নিষ্ঠুর স্বৈরাচার হাসিনার পতন ঘটানোয় দেশবাসীকে নিয়ে গর্ববোধ করেন বেগম খালেদা জিয়া। 

তিনি বলেন, দেশের মানুষ তাকে গণতান্ত্রিক সংগ্রামের প্রতীক হিসাবে বিবেচনা করে, স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে সংগ্রামে তিনিই ছিলেন দেশবাসীর অনুপ্রেরণা। 

উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১৫ বছর পর গত ৯ নভেম্বর শনিবার লন্ডন থেকে দেশে আসেন হুমায়ুন কবীর। পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় হুমায়ুন কবীরকে দেশে আসতে দেয়নি আওয়ামী লীগ সরকার।

আরো পড়ুন : আওয়ামী লীগ পলায়নপর রাজনৈতিক শক্তি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App