×

বিএনপি

সচিবালয়ে আগুনের ঘটনায় সরকারের কাছে ব্যাখা চান ফারুক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:২৪ পিএম

সচিবালয়ে আগুনের ঘটনায় সরকারের কাছে ব্যাখা চান ফারুক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি : সংগৃহীত

তিন দিন পার হলেও সচিবালয়ে আগুন লাগার কারণ কেন জানা যায়নি-- সরকারের কাছে এর ব্যাখা চান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। অবিলম্বে আগুনের ঘটনায় অভিযুক্তদের নাম প্রকাশেরও দাবি জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক আশঙ্কা করে বলেন, সচিবালয় থেকে স্বৈরাচারের দোসরদের না সরালে শুধু আগুন নয়, আরো খেলা খেলতে পারে ষড়যন্ত্রকারীরা। তারা সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে।

বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রের কিছু লোক হাসিনা সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র করছে। কিন্তু মুগ্ধ- ওয়াসিমদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না। জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চাইলে সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App