×

ক্যাম্পাস

হল মসজিদ সম্প্রসারণের দাবিতে স্মারকলিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৮:২৩ এএম

হল মসজিদ সম্প্রসারণের দাবিতে স্মারকলিপি

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু হলের মসজিদে নামাজ পড়ার জায়গা সংকুলানে তা সম্প্রসারণের দাবিতে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন হলটির শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপাচার্য ড. নিয়াজ আহমেদ বরাবর এ স্মারকলিপি দেন শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল।

স্মারকলিপিতে মসজিদের এই ছোট আয়তনের সমস্যা সমাধানকল্পে দুটি প্রস্তাবনা রেখেছেন শিক্ষার্থীরা। প্রস্তাবনাগুলো হলো- 

১. পুরাতন ভবনের মসজিদের পুরো ফ্লোর এবং সামনের দিকে সম্প্রসারণের পাশাপাশি বহুতল করা।

২. প্রথম প্রস্তাবনা সম্ভব না হলে পর্যাপ্ত ধারণক্ষমতা সম্পন্ন নতুন মসজিদের ব্যবস্থা করা।

আরো পড়ুন: পাঠ্যবইয়ে আসছে পাঁচ পরিবর্তন

এতে বলা হয়, হলের নতুন ভবনে মসজিদের জন্য আলাদা ব্যবস্থা না থাকায় দুটি রুমকে মসজিদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে যা চাহিদার তুলনায় নিতান্তই অপ্রতুল। তাছাড়া আমাদের হলের পুরাতন মসজিদেও জায়গার পরিমাণ খুবই কম। পুরাতন মসজিদে সর্বোচ্চ ১৫০ জন দাঁড়াতে পারে বাকিদের করিডোর, হল গার্ডেন, রাস্তা ইত্যাদি জায়গায় দাঁড়াতে হয়। আর নতুন ভবনে বরাদ্দ দেয়া দুটি রুমে সর্বোচ্চ ২০০ জন দাঁড়াতে পারবে। অথচ আমাদের পুরাতন এবং নতুন ভবন মিলিয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থীর বসবাস হবে। সেখানে জুমার সালাত আদায় করতে আমাদের খুবই হিমশিম খেতে হবে।

আরো পড়ুন: ক্যাম্পাসে সবধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি

স্মারকলিপিতে আরো বলা হয়, আমরা মনে করি ছাত্রদের ধর্মীয় অধিকার নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম কর্তব্য। তাই আমাদের দাবি, অন্তত ১৫০০ জন শিক্ষার্থী নামাজ পড়তে পারবে এমন মসজিদ নিশ্চিত করা।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আবু সোলায়মান, ভূগোল ও পরিবেশ বিভাগের মো. তৈয়্যেবুর রহমান, ফিন্যান্স বিভাগের মো. মাহবুব আলম মোহন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App