×

ক্যাম্পাস

ঢাবি নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৮:৩৫ এএম

ঢাবি নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

রাজধানীর আজিমপুরের ছাপড়া মসজিদ কাশ্মীরিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) এলাকাটির একটি বাসা থেকে মো. এনায়েত উল্লাহ (৩৬) নামের ওই কর্মীর মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা।

এনায়েত উল্লাহ ফেনী জেলার সোনাগাজী উপজেলার চর-গণেশ এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. নবী উল্লাহ। তবে তিনি বর্তমানে রাজধানীর লালবাগের আজিমপুর ছাপড়া মসজিদ এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

নিহতের ভাই আলমগীর জানান, এনায়েত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক কলহের জেরে তিনি নিজ কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে মাফলার পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন।

আরো পড়ুন : কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুদান ঘোষণা

অচেতন অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিআইডি প্রধান হলেন মোসলেহ্ উদ্দিন

সিআইডি প্রধান হলেন মোসলেহ্ উদ্দিন

ট্রাম্পের ১৫-দফা শান্তি পরিকল্পনায় কী আছে?

ট্রাম্পের ১৫-দফা শান্তি পরিকল্পনায় কী আছে?

ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার শর্ত ট্রাম্পের

ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার শর্ত ট্রাম্পের

দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

দৌলতপুরে ক্যান্সার ও কিডনি রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App