×

রাজধানী

২ সন্তানের পর দগ্ধ বাবাও চলে গেলেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০৮:২০ পিএম

২ সন্তানের পর দগ্ধ বাবাও চলে গেলেন

প্রতিকি ছবি।

রাজধানীর বংশালে বাসায় গ্যাস লাইন থেকে বিস্ফোরণের ঘটনায় ২ সন্তানের পর চিকিৎসাধীন অবস্থায় তাদের বাবা যাবেদ হোসেনেরও (৩৫) মৃত্যু হয়েছে। এনিয়ে পরিবারের ৩জনের মৃত্যু হলো। শিশু দুটির মা শিউলি আক্তার (২৫) এখনও চিকিৎসাধীন রয়েছে। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীন ফকির তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কসাইটুলি ৪৪/১ নম্বর শিমুলের ২তলা বাড়ির নিচ তলায় গ্যাস লাইল লিকেজ থেকে বিস্ফরোণে এই দুর্ঘটনা ঘটে। । এতে বাসাটির একপাশের দেয়াল ধসে পড়ে এর নিচে চাপা পড়ে যাবেদের ছেলে মইনুল (৩) মারা যায়। আর দগ্ধ হয় শিশুটির বাবা মা ও বড় বোন জান্নাত (৫)। তাদেরকে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টটিউটে নিয়ে আসা হয়। আর শিশুটির মৃতদেহ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

ওসি বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মেয়ে জান্নাতের মৃত্যু হয়। আর আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় আইসিইউতে যাবেদের মৃত্যু হয়।

মৃত যাবেদের চাচা মোঃ তফসির জানান, পরপর পরিবারটির ৩জনের মৃত্যু হলো। এখনও যাবেদের স্ত্রী শিউলি আক্তার বার্ন ইনস্টিটিউটে ভর্তি রয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ওই প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, যাবেদের ৩৭ শতাংশ দগ্ধ ছিলো। তার স্ত্রী ইনস্টিটিউটের ৭ম তলায় জেনারেল ওয়ার্ডে ভর্তি রয়েছে। তার ১৭শতাংশ দগ্ধ রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App