×

রাজধানী

রাস্তা পার হতে গিয়ে স্বামীর মৃত্যু, বেঁচে গেছেন স্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২০, ১১:০৫ এএম

রাস্তা পার হতে গিয়ে স্বামীর মৃত্যু, বেঁচে গেছেন স্ত্রী

কুড়িল বিশ্বরোড

রাজধানীর কুড়িল বিশ্বরোডে বাসের ধাক্কায় মহর আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি ময়মনসিং হালুয়াঘাট উপজেলার দুরাল গ্রামে। তার তিন মেয়ে ও চার ছেলে আছে। স্ত্রী আনোয়ারা বেগমকে নিয়ে বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন। একটি বাসা বাড়িতে দারোয়ানের কাজ করতেন তিনি। তার স্ত্রী আনোয়ারা বেগম বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন।

স্ত্রী আনোয়ারা বেগম জানান, সকালে তারা স্বামী-স্ত্রী দুজন গ্রামের বাড়ি যাওয়ার জন্য বসুন্ধরা থেকে বের হন। এরপরে দুজনের কুড়িল বিশ্বরোড মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। আনোয়ারা বেগম আগে রাস্তা পার হয়ে গেলে তার পিছে পিছে রাস্তা পার হচ্ছিলেন মহর আলী। তখন একটি দ্রুতগামী বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে পথচারীদের মাধ্যমে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App