×

রাজধানী

শাহ আলী মাজার এলাকা থেকে গুলি, কার্তুজ ও মাদক উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ০৩:২৭ পিএম

শাহ আলী মাজার এলাকা থেকে গুলি, কার্তুজ ও মাদক উদ্ধার

শাহ আলী মাজার এলাকা থেকে গুলি, কার্তুজ ও মাদক উদ্ধার। ছবি: ভোরের কাগজ

ঢাকার দারুস সালাম থানা পুলিশ সেনাবাহিনীর সহযোগিতায় শাহ আলী মাজার শরীফের আড়ৎ কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিপুল পরিমাণ গুলি, কার্তুজ, ওয়্যারলেস সেটসহ মাদকদ্রব্য উদ্ধার করে।

রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাতে সেনাবাহিনী একটি বিশেষ অভিযানের মাধ্যমে শাহ আলী মাজার শরীফ আড়ৎ কমপ্লেক্সের শেড নং-১১ ও আড়ৎ নং ৯৭-৯৮ এর সামনে অভিযান চালায়। এসময় পাকা রাস্তা থেকে একটি প্লাস্টিকের ব্যাগে পরিত্যক্ত অবস্থায় এসব সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকরা সামগ্রীর মধ্যে রয়েছে পয়েন্ট ২২ এমোনিশনের ৬ রাউন্ড গুলি, শটগানের ২ রাউন্ড কার্তুজ, ২টি মটোরোলা ব্র্যান্ডের ওয়্যারলেস সেট, ১টি হিকভিশন ব্রান্ডের সিসি ক্যামেরা, ১টি ল্যাপটপ চার্জার, ১টি ছুরি, ১১ পুরিয়া গাঁজা এবং ৩ পিস ইয়াবা।

আরো পড়ুন: এস আলম পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দারুস সালাম থানার পক্ষ থেকে জানানো হয়, সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করা এই সামগ্রীগুলো আইনগত প্রক্রিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App