×

সরকারি

৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৯ এএম

৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ছবি : সংগৃহীত

৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তৃতীয় পর্যায়ের সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (৭ সেপ্টেম্বর) এ বিষয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে গত ২৮ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ে ৬৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পিএসসি জানিয়েছে, প্রার্থীদের নির্ধারিত অনলাইন ফরম বিপিএসসি ফরম-১ পরীক্ষার দিন বোর্ডে জমা দিতে হবে। এ ফরম কমিশনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। ফরমের সঙ্গে প্রয়োজনীয় সনদ ও ডকুমেন্টের দুটি সত্যায়িত কপি জমা দিতে হবে এবং মূল সনদ পরীক্ষার বোর্ডে প্রদর্শন করতে হবে। নির্দেশনা অনুযায়ী ফরম ও কাগজপত্র জমা না দিলে প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে।

আরো পড়ুন : ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

এ ছাড়া লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার আগে অনলাইনে বিপিএসসি ফরম-৩ পূরণ করে জমা দিতে হবে। অনলাইনে জমা দেওয়া ফরমের দুটি কপি মৌখিক পরীক্ষার দিন বোর্ডে জমা দিতে হবে।

কমিশন আরো জানায়, কোনো প্রার্থীর নামে ডাকযোগে সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। পরীক্ষার সময়সূচি ঘোষণার পর প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে সাক্ষাৎকারপত্র ডাউনলোড করতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ে সাক্ষাৎকারপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য প্রমাণপত্র সঙ্গে নিয়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গ্রহণযোগ্য কারণ ছাড়া মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হবে না। তবে প্রয়োজনে তারিখ পরিবর্তনের সর্বময় ক্ষমতা কমিশনের হাতে থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদ্মা সেতুতে ৯ কোটি, যমুনা সেতুতে সোয়া ৬ কোটি টাকা

৪৮ ঘণ্টায় টোল আদায় পদ্মা সেতুতে ৯ কোটি, যমুনা সেতুতে সোয়া ৬ কোটি টাকা

জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ

জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকবে

মির্জা ফখরুল আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল থাকবে

মৃত্যুর ৩৮ দিন পর দেশে ফিরলো মরদেহ

মৃত্যুর ৩৮ দিন পর দেশে ফিরলো মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App