×

চট্টগ্রাম

শহীদ মিনারে বাধার মুখে রুমিন ফারহানা, ফিরে গেলেন ফুল না দিয়েই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ এএম

শহীদ মিনারে বাধার মুখে রুমিন ফারহানা, ফিরে গেলেন ফুল না দিয়েই

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে স্থানীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি পুষ্পস্তবক অর্পণ না করেই সেখান থেকে ফিরে যান।

ঘটনার প্রতিবাদে তাঁর সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে দুই পাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহান শহীদ দিবসের প্রথম প্রহরে নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে ফুল দিতে যান রুমিন ফারহানা। এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে একদল যুবক মিছিল নিয়ে সেখানে উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, তাঁরা রুমিন ফারহানাকে শ্রদ্ধা নিবেদন করতে বাধা দেন। উত্তেজনা বাড়তে থাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তিনি এলাকা ত্যাগ করেন।

আরো পড়ুন : ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে তাঁর সমর্থকেরা সরাইলের শাহবাজপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টা সড়ক বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

ঘটনা প্রসঙ্গে রুমিন ফারহানা অভিযোগ করেন, ‘নির্বাচনে পরাজয়ের প্রতিশোধ নিতে পরিকল্পিতভাবে এ হামলার চেষ্টা চালানো হয়েছে। বিএনপি যদি এখনই মাঠপর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে, তবে এর পরিণতি ভয়াবহ হতে পারে।’

তিনি আরো জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ সময় আব্দুল আহাদ নামে তাঁর এক আহত কর্মীর অবস্থার কথাও তিনি গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App