×

চট্টগ্রাম

প্রথম কর্মদিবসেই সতর্ক করলেন প্রশাসক

Icon

মোহাম্মদ সোহেল, নোয়াখালী থেকে

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০২:২৯ পিএম

প্রথম কর্মদিবসেই সতর্ক করলেন প্রশাসক

ছবি: কাগজ প্রতিবেদক

ঈদ-পরবর্তী সময়ে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসেই কঠোর অবস্থান নিলেন নোয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ। মঙ্গলবার সকাল ৮টা ৫২ মিনিটে জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি অফিসের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন কক্ষে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং অফিসের কার্যক্রম, সুবিধা-অসুবিধা ও বিদ্যমান সমস্যার বিষয়ে অবগত হওয়ার চেষ্টা করেন।

অফিস সময় সকাল ৯টার পর যারা উপস্থিত হয়েছেন, তাদের পৃথকভাবে ডেকে কারণ জানতে চান প্রশাসক। এ সময় তিনি প্রথমবারের মতো সংশ্লিষ্টদের সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের শৃঙ্খলাভঙ্গ হলে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

প্রথম কর্মদিবসের অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রশাসক মো. হারুনুর রশিদ আজাদ বলেন, তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, কর্মনিষ্ঠা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন। দেশের উন্নয়ন ও জনকল্যাণে শ্রম ও মেধাভিত্তিক দায়িত্বশীলতার জায়গা থেকে প্রয়োজনীয় সব ধরনের ত্যাগ স্বীকারে তিনি প্রস্তুত বলেও জানান।

তিনি আরও বলেন, স্থানীয় সংসদ সদস্যসহ জেলার সকল জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সহযোগিতায় নোয়াখালী জেলা পরিষদকে একটি কার্যকর ও সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যাশা করেন।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের সঙ্গে একমত সংসদীয় কমিটি

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশের সঙ্গে একমত সংসদীয় কমিটি

বৈধ লাইসেন্স ছাড়া মোটরসাইকেলে তেল দিচ্ছে না পাম্প

বৈধ লাইসেন্স ছাড়া মোটরসাইকেলে তেল দিচ্ছে না পাম্প

উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়লো

উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়লো

‘জ্বালানির ধাক্কা সামলাতে আইএমএফের সঙ্গে নতুন ঋণের আলোচনা’

অর্থমন্ত্রী ‘জ্বালানির ধাক্কা সামলাতে আইএমএফের সঙ্গে নতুন ঋণের আলোচনা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App