×

চট্টগ্রাম

বস্তাভর্তি টাকা লুটের মামলায় ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের কারাদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পিএম

বস্তাভর্তি টাকা লুটের মামলায় ব্যাংক কর্মকর্তাসহ ৫ জনের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পূবালী ব্যাংকের বস্তাভর্তি সাড়ে ৫০ লাখ টাকা লুটের মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তাসহ পাঁচ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (০৫ এপ্রিল) বিকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। বিকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী রেজাউল করিম এ তথ্য জানান।

তিনি জানান, ‌রায়ের আদেশে পূবালী ব্যাংক চট্টগ্রামের সিডিএ করপোরেট শাখার সাবেক গাড়িচালক বিজয় কুমার দাশকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ হাজার টাকার জরিমানা করেন আদালত। একই শাখার সাবেক কর্মকর্তা (জুনিয়র অফিসার-ক্যাশ) রাজিবুর রহমান, ব্যাংকের নিরাপত্তারক্ষী মো. আশিকুর রহমান, তানজুর রহমান ও মাজহারুল ইসলামকে ১০ বছর করে কারাদণ্ড, ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ বছর করে কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়। 

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি বিকালে জুনিয়র অফিসার রাজিবুর রহমান চট্টগ্রাম নগরের শেখ মুজিব রোড শাখা থেকে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে তিন নিরাপত্তারক্ষীসহ গাড়িতে করে সীতাকুণ্ড শাখায় যান। ওই শাখা থেকে আরও ৮১ লাখ টাকা সংগ্রহ করে তিনি চট্টগ্রাম নগরের সিডিএ করপোরেট শাখার উদ্দেশে রওনা দেন। কিছুক্ষণ পর রাজিবুর রহমান ফোন করে সিডিএ করপোরেট শাখাকে জানান, গাড়িতে থাকা একটি বস্তা পাওয়া যাচ্ছে না। ওই বস্তায় ছিল ৫০ লাখ ৫০ হাজার টাকা।

এ ঘটনায় সিডিএ করপোরেট শাখার সাবেক সহকারী মহাব্যবস্থাপক তৌফিকুর রহমান বাদী হয়ে রাতে সীতাকুণ্ড থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ এই মামলায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০২২ সালের ১৬ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাত জনের সাক্ষ্য শেষে এই রায় দেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে বা‌সের ধাক্কা, নিহত ২

গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রা‌কে বা‌সের ধাক্কা, নিহত ২

‘মঙ্গলবারের মধ্যে হরমুজ না খুললে ইরান শেষ’

‘মঙ্গলবারের মধ্যে হরমুজ না খুললে ইরান শেষ’

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশ

৭ দিনের মধ্যে অবৈধ বাস কাউন্টার সরাতে ডিএমপির নির্দেশ

১৯ বছর আগের হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৯ বছর আগের হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App