×

চট্টগ্রাম

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Icon

‎রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১০:০১ পিএম

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ছবি: নিজস্ব

খাগড়াছড়ি জেলার রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মো: তানভীর হোসেন (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

‎রোববার (১৯ এপ্রিল) বিকাল ৩টার সময় রামগড় উপজেলার ১ নং রামগড় ইউনিয়নের বলিপাড়া নানার বাড়ির পার্শ্ববর্তী পরিত্যক্ত পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি উপজেলার লামকুপাড়া এলাকার বাসিন্ধা আরিফ হোসেনের ছেলে।

জানা গেছে, শিশুটিকে দীর্ঘ সময় না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পিছনের পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।  

‎নিহতের স্বজন আবদুর রহিম জানান, আজ সকালেই তারা বেড়াতে আসে। দুপুরের পর কোনো সময় যে পুকুরে পড়ে গেল কেউ টেরই পায়নি। এদিকে শিশু তানভীরের মৃত্যুতে মায়ের আহাজারি ও এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।

‎রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা একটি শিশুর মরদেহ শনাক্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে লাশ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App