×

চট্টগ্রাম

টাকা লেনদেনের জেরে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৩০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পিএম

টাকা লেনদেনের জেরে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, আহত ৩০

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিকাশে টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা থেকে উপজেলার নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়ার সঙ্গে পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রায় দুই–তিন সপ্তাহ আগে নতুন হাবলি গ্রামের পশ্চিম পাড়ার বোরহান মিয়া পূর্ব পাড়ার শিহাবের দোকানে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে যান। তবে টাকা পাঠাতে দেরি হওয়ায় বোরহান মিয়া গালাগাল করলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন।

এরপর থেকে এলাকায় উত্তেজনা চলছিল। রোববার বিকেলে শিহাবকে দক্ষিণ আরিফাইল এলাকার রায়হান, ইয়াসিনসহ বন্ধুদের নিয়ে পশ্চিমপাড়া এলাকায় ঘোরাফেরা করতে যায়। এ সময় স্থানীয় একটি মাঠে ফুটবল খেলা নিয়ে তর্কে জড়ায় শিহাব ও বোরহান। এতে ক্ষুব্ধ হয়ে বোরহান তার লোকজন নিয়ে শিহাব ও তার বন্ধুদের ওপর হামলা ও মারধর করে। খবরটি জানাজানি হওয়ার পর সন্ধ্যায় পশ্চিমপাড়া এলাকাবাসীর সঙ্গে পূর্ব পাড়া ও দক্ষিণ আরিফাইল এলাকার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় রাতের আঁধারে টর্চ লাইটের আলো জ্বালিয়ে কয়েক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়। সংঘর্ষে ইট পাটকেল নিক্ষেপ আর ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এতে সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।  

এ বিষয়ে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভিডিও কনফারেন্সে থাকবেন তারেক রহমান ও পুতিন

রূপপুরে ইউরেনিয়াম লোডিং কাল ভিডিও কনফারেন্সে থাকবেন তারেক রহমান ও পুতিন

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের ফের রিমান্ডে

টেলিগ্রামে ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৫

টেলিগ্রামে ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৫

অবিস্ফোরিত বিপুল পরিমাণ মার্কিন বোমা নিষ্ক্রিয়ের দাবি ইরানের

অবিস্ফোরিত বিপুল পরিমাণ মার্কিন বোমা নিষ্ক্রিয়ের দাবি ইরানের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App