×

চট্টগ্রাম

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার দুই

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৮:৫৪ পিএম

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার দুই

ছবি: সঙগৃহীত

মীরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৮ মে) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কদমতলা এলাকার মৃত খুরশীদ আলমের ছেলে মো. কামাল (৩৪) ও জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মহানগর এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে মো. মিজান (৩৫)। কামাল জোরারগঞ্জ থানার ডাকাতি প্রস্তুতি মামলার আসামি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, ‘শুক্রবার রাতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর বাজার থেকে মো. কামাল নামে এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় ডাকাতি প্রস্তুতির মামলা নং-০৩ রয়েছে। এছাড়া অপর একটি অভিযানে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের জামালপুর কালীমন্দির এলাকা থেকে মো. মিজান নামে এক ব্যক্তিকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এসময় একটি নম্বর বিহীন ব্যাটারি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।’

তিনি আরো বলেন, ‘গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ দিনে ঢাবির কুয়েত মৈত্রী হলের শতাধিক শিক্ষার্থী অসুস্থ

৩ দিনে ঢাবির কুয়েত মৈত্রী হলের শতাধিক শিক্ষার্থী অসুস্থ

পরকীয়ার জেরে যুবককে হত্যা, আটক ৪

পরকীয়ার জেরে যুবককে হত্যা, আটক ৪

অস্পষ্ট নম্বর প্লেটে হিমসিম ট্রাফিকের এআই ক্যামেরা

অস্পষ্ট নম্বর প্লেটে হিমসিম ট্রাফিকের এআই ক্যামেরা

বৃষ্টি মানেই ছুটি, ভবনহীন পাঁচভুলোট মাদ্রাসার করুণ চিত্র

বৃষ্টি মানেই ছুটি, ভবনহীন পাঁচভুলোট মাদ্রাসার করুণ চিত্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App