×

চট্টগ্রাম

প্রধান শিক্ষকের দুর্নীতি

সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল অভিযোগের সত্যতা

Icon

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৭:২৫ পিএম

সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল অভিযোগের সত্যতা

ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী ডিআর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়নাল হোসেনের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, আর্থিক অনিয়ম ও প্রশাসনিক অসঙ্গতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে শিক্ষা অধিদপ্তরের তদন্ত কমিটি। জাতীয় দৈনিক ভোরের কাগজে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের নজরে এলে শুরু হয় আনুষ্ঠানিক তদন্ত।

শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (বিশেষ শিক্ষা শাখা) মোহাম্মদ তরিকুল ইসলাম বিদ্যালয়ে গিয়ে সরেজমিন তদন্ত করেন। এ সময় তিনি অভিযোগসংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করেন এবং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, বিভিন্ন খাতে আর্থিক অনিয়ম, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা ও দায়িত্ব পালনে অসঙ্গতির অভিযোগ ওঠে। তদন্তে এসব অভিযোগের একাধিকটির সত্যতা মিলেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে। তদন্তে কয়েকটি অভিযোগের সত্যতা মিলেছে। তাঁকে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন অধিদপ্তরে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়নাল হোসেন বলেন, কুমিল্লা থেকে শিক্ষার্থীদের সনদ আনতে যাতায়াত ব্যয় বাবদ কিছু টাকা নেওয়া হয়েছে।

তদন্ত চলাকালে উপস্থিত একাধিক অভিভাবক অভিযুক্ত শিক্ষককে দ্রুত অপসারণের দাবি জানান। পাশাপাশি দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনে নতুন শিক্ষক পদায়নের আহ্বান জানান তাঁরা। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে এবং প্রশাসনিক দুর্বলতায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল কয়েকটি জাতীয় দৈনিকে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। পরে দৈনিক ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তে নামলে অভিযোগের প্রাথমিক সত্যতা উঠে আসে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁদা না দেওয়ায় জামায়াত নেতার খেয়াঘাট দখলে নিল বিএনপি নেতা

চাঁদা না দেওয়ায় জামায়াত নেতার খেয়াঘাট দখলে নিল বিএনপি নেতা

বিশ্ব মৌমাছি দিবসে বগুড়ায় মৌচাষ প্রশিক্ষণ

বিশ্ব মৌমাছি দিবসে বগুড়ায় মৌচাষ প্রশিক্ষণ

সরকারিভাবে বোরো ধান ক্রয়ে উৎকোচ ও জালিয়াতির অভিযোগ

ঝালকাঠির নলছিটি সরকারিভাবে বোরো ধান ক্রয়ে উৎকোচ ও জালিয়াতির অভিযোগ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App