×

চট্টগ্রাম

নোয়াখালী

আওয়ামী লীগ-ছাত্রদল সংঘর্ষের পর গ্রেপ্তার ২৫, ওসি ক্লোজড

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম

আওয়ামী লীগ-ছাত্রদল সংঘর্ষের পর গ্রেপ্তার ২৫, ওসি ক্লোজড

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় আওয়ামী লীগ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ঘটনাকে কেন্দ্র করে আরও ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন। শনিবার দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে সদর উপজেলার নোয়ান্নই ও কালাদরাপ ইউনিয়নে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। তবে পুলিশ প্রশাসনের দাবি, এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ।

একই আদেশে ফেনীর সোনাগাজী থানার ওসি মো. কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সুধারাম মডেল থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানার ওসি (তদন্ত) এবং হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন বলেন, সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে, যা নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ

মে মাসে মূল্যস্ফীতি বেড়ে ৯.৪২ শতাংশ

‘হরমুজ প্রণালিই ইরানের পরমাণু বোমা’

‘হরমুজ প্রণালিই ইরানের পরমাণু বোমা’

দাম কমলো জেট ফুয়েলের

দাম কমলো জেট ফুয়েলের

হাসনাবাদ গ্রিডের তার ছিঁড়ে বিদ্যুৎহীন নারায়ণগঞ্জ

হাসনাবাদ গ্রিডের তার ছিঁড়ে বিদ্যুৎহীন নারায়ণগঞ্জ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App