×

পোশাকশিল্প

ধাপে ধাপে ছুটি পাচ্ছে শ্রমিকরা

Icon

এম নজরুল ইসলাম, গাজীপুর থেকে

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৮ পিএম

ধাপে ধাপে ছুটি পাচ্ছে শ্রমিকরা

ছবি: কাগজ প্রতিবেদক

গাজীপুরের পোশাক কারখানায় ঈদের আগে ৯৫% বেতন ও ৯১% বোনাস পরিশোধ । গাজীপুরের ৯৫ শতাংশ কলকারখানায় বকেয়া বেতন ও ৯১ শতাংশ ঈদ বোনাস পরিশোধ করা হয়েছে। ঈদে ছুটিতে যাওয়ার আগেই বাকি কারখানার বকেয়া বেতন ও ঈদ বোনাস পাবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।

ঈদযাত্রায় এবারও যানজট এড়াতে  ধাপে ধাপে ছুটি হচ্ছে গাজীপুরের পোশাক কারখানা। ঈদুল ফিতর উপলক্ষে সাত দিনের সরকারি ছুটি মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। হিসাবে সোমবার বিকেল থেকেই অনেকে বাড়ি ফিরতে শুরু করবেন।

শিল্প পুলিশ জানিয়েছে, সরকারি ছুটি সাতদিনের হলেও পোশাক কারখানায় এ ছুটি ৭-১০ দিনের মতো হচ্ছে। তবে ঈদে যানজট ও ভোগান্তি এড়াতে ধাপে ধাপে গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি দেওয়া হচ্ছে। পুলিশ ও পোশাক কারখানার মালিকগণের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেল থেকে অনেক পোশাক কারখানা ছুটি হচ্ছে। ধারাবাহিকভাবে ছুটি ১৯ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকবে। এতে ঈদের আগে পোশাক শ্রমিকরা টানা চার দিন ধরে ধাপে ধাপে গন্তব্যে যেতে পারবেন। এতে পোশাক শ্রমিকদের গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি এবং যানজট এড়ানো সম্ভব হবে বলে  আশা করছে পুলিশ। তবে এরইমধ্যে অনেকে তাদের পরিবার পরিজন গ্রামে পাঠানো শুরু করে দিয়েছেন। তবে সোমবার দুপুর পর্যন্ত সড়ক মহাসড়কগুলোতে যানবাহন চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক।

শিল্প পুলিশ জানিয়েছে, সোমবার বিকেলে বেশ কিছু পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হবে। আর সন্ধ্যার পর থেকেই ছুটি পাওয়া পোশাক শ্রমিকদের অনেকেই ঈদ উদযাপন করতে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হবেন।

এদিকে ঈদে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

খালেদা জিয়ার নামে খালের নামকরণ করলেন এমপি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

দ্বিতীয় ওয়ানডেতে সালমানের রানআউট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিলো এমসিসি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

ইরান ইস্যুতে মতবিরোধ মার্কিন সন্ত্রাসবাদ প্রতিরোধ সংস্থা প্রধানের পদত্যাগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App