×

সারাদেশ

প্রেমঘটিত বিরোধ: কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০৩:৪৬ পিএম

প্রেমঘটিত বিরোধ: কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

ফাইল ছবি

হবিগঞ্জের মাধবপুরে প্রেমঘটিত বিরোধের জেরে আতিকুল ইসলাম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সকালে সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আতিকুল উপজেলার ছাতিয়ান গ্রামের শামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিনগত রাতে স্থানীয় একটি মাহফিলে যায় আতিকুল। মাহফিল শেষে রাত ২টার দিকে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার সকলে সে মারা যায়।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিকভাবে জানা গেছে প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে কয়েকজন কিশোর তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। পুলিশ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং হত্যাকারীদের গ্রেফতারের চেষ্টা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App