×

সারাদেশ

কক্সবাজারে পাহাড় ধস, নিহত এক পরিবারের ৪ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২২, ০৯:৫৭ পিএম

কক্সবাজারে পাহাড় ধস, নিহত এক পরিবারের ৪ জন

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের চার জন নিহত হয়েছে।

বুধবার (৭ ডিসেম্বর) রামু উপজেলার কাউয়ারকুপ ইউনিয়নের লট উখিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আজিজুর রহমান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪৫), শাশুড়ি দিল ফরাজ বেগম (৭০) ও নাসিমা বেগম (২৫)।

রামুর কাউয়ারকুপ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শামশুল আলম জানান, রাতে নিহত পরিবারের সকলে খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধস হয়। পাহাড়ের মাটি বাড়ির রান্নাঘরে পড়লে তারা মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

উপজেলা সাবেক চেয়ারম্যান রিয়াজুল আলম জানান, পাহাড়ের পাশে গড়ে ওঠা কয়েকটি ইটভাটার জন্য ওই পাহাড় থেকে মাটি কাটা হচ্ছিল। এ কারণে পাহাড়টি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে রামু থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাঙ্গামাটির পাহাড়ধস ট্র্যাজেডি: স্বজনহারাদের কান্না থামেনি

রাঙ্গামাটির পাহাড়ধস ট্র্যাজেডি: স্বজনহারাদের কান্না থামেনি এখনো ঝুঁকিতে হাজারো মানুষ

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজারহাটে বৃক্ষরোপণ করলেন ইউএনও

রাজারহাটে বৃক্ষরোপণ করলেন ইউএনও

মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল সাময়িক বন্ধ

মেট্রোরেলের লাইনে বিড়াল, চলাচল সাময়িক বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App