×

সারাদেশ

ময়মনসিংহে নতুন শহর করতে দেরি হচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৭:১৬ পিএম

ময়মনসিংহে নতুন শহর করতে দেরি হচ্ছে

শনিবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

করোনাভাইরাস এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে ময়মনসিংহে নতুন শহর করতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘নদীর ওপারে (ব্রহ্মপুত্র নদ) বিভাগীয় শহর করার সবকিছু পুরো প্রস্তুত করা আছে। কিন্তু করোনা আর ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে দেরি হচ্ছে। ময়মনসিংহ বিভাগ সবচেয়ে উন্নত বিভাগ হবে। এটি আমি আশা করি।’

শনিবার (১১ মার্চ) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে জনসভায় উপস্থিত হয়ে ময়মনসিংহে ৭৩টি উন্নয়নকাজের উদ্বোধন ও ৩০টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতে এসব উন্নয়ন প্রকল্পের তালিকা উপস্থিত জনতার সামনে তুলে ধরেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমরা ময়মনসিংহে বিভাগ করেছি। এখানে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। সব ধরনের উন্নয়ন হবে। কিন্তু করোনার কারণে উন্নয়নে দেরি হচ্ছে। করোনার সময় আমরা দেশের মানুষকে বিনা মূল্যে টিকা দিয়েছি। আমরা মানুষকে সুরক্ষিত রাখতে চাই।’ তিনি বলেন, ‘আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি। এসব উপহার আপনারা সংরক্ষণ করবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখনই ক্ষমতায় এসেছি, দেশের উন্নয়ন করেছি। বিএনপি দেশকে পিছিয়ে নিয়েছে। দুর্নীতি আর লুটপাট ছাড়া বিএনপি আর কিছুই করেনি। দেশের গৃহহীন ও ভূমিহীন মানুষকে আমরা ঘর দিয়েছি। ইতিমধ্যে ৩৫ লাখ মানুষ ঘর পেয়েছে আর ৪০ লাখ মানুষ ঘর পাবে। একটি মানুষও গৃহহীন থাকবে না।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহীত উর রহমানের সঞ্চালনায় জনসভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী; সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App