×

সারাদেশ

নেত্রকোণায় কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষ, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৩, ১২:০৭ এএম

নেত্রকোণায় কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষ, নিহত ২

ছবি: ভোরের কাগজ

নেত্রকোণায় কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ সিএনজি চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের ঝাউসি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্য সুমন চৌহান কাপতাই ৪১ বিজিবিতে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোণার বারহাট্রা উপজেলার বকুল চৌহানের ছেলে। নিহত সিএনজি চালক অসীম মিয়ার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায়। আহতরা হলেন- মোফাজ্জল ও আব্দুল্লাহ আল মামুন। তাদের  বাড়ি ময়মনসিংহ জেলায়।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ময়মনসিংহ থেকে একটি সিএনজি চার যাত্রী নিয়ে নেত্রকোণার উদ্দেশে আসার পথে নেত্রকোণা সদর উপজেলার ঝাউসি নামক স্থানে আসলে বিপরীত দিক থেকে একটি কাভার্ড ভ্যান এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এক বিজিবি সদস্যসহ দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App