×

সারাদেশ

নেত্রকোণায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ১২:১৪ পিএম

নেত্রকোণায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ছবি: ভোরের কাগজ

নেত্রকোণায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
নেত্রকোণায় পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

নেত্রকোণায় মাছবাহী একটি পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজির দুইজন যাত্রী নিহত হয়েছেন। এসময় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ সোমবার (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে নেত্রকোণা-মোহনগঞ্জ সড়কের কান্দুলিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন বারহাট্টা উপজেলার মনাস গ্রামের সিএনজি যাত্রী তুলসী দাসের ছেলে হারাধন দাস এবং সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের রমনী সরকারের ছেলে রমেশ সরকার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকাল ১০টার দিকে কান্দুলিয়া এলাকায় নেত্রকোণাগামী যাত্রীবাহী একটি সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে অন্য আরেকজন মারা যান। পিকআপের চালক ও হেলপারকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

নেত্রকোণা মডেল থানার ওসি লুৎফুল হক জানান, পিকআপসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App