×

সারাদেশ

বান্দরবানে গুলিতে নিহত ৩ জনের পরিচয় শনাক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ১২:০৩ পিএম

বান্দরবানে গুলিতে নিহত ৩ জনের পরিচয় শনাক্ত

ছবি : সংগৃহীত

বান্দরবানের রোয়াংছড়ির পাইক্ষ্যং পাড়ায় গুলিবিদ্ধ তিনজনের পরিচয় মিলেছে। গতকাল সোমবার বিকালে স্থানীয়রা মরদেহ শনাক্ত করেন বলে জানিয়েছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম।

নিহতরা হলেন- রোয়াংছড়ি উপজেলার রনিন পাড়া এলাকার লিয়ান থন বমের ছেলে লাল লিয়ান বম (৩২), নন দাও বমের ছেলে সিমলিয়ান থাং বম (৩০) ও দৌখার বমের ছেলে নেমথাং বম (৪৩)।

পুলিশ সুপার জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পাইক্ষ্যং পাড়ার কাছাকাছি এলাকা থেকে গুলিবিদ্ধ তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় নিহতদের পরিচয় শনাক্ত করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে দুপুরে উপজেলার পাইক্ষ্যংপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সকালে ওই এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App