×

সারাদেশ

মোসলেম উদ্দিন মৃধার মায়ের মৃত্যুতে বিরোধী দলীয় নেতার শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৩, ০৯:১৫ পিএম

মোসলেম উদ্দিন মৃধার মায়ের মৃত্যুতে বিরোধী দলীয় নেতার শোক

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মৃধার মা রাশিদা খাতুন ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১২৬ বছর।

মুক্তিযোদ্ধা মোসলেমের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ এমপি। মরহুমার পরিবারের শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান বিরোধী দলীয় নেতা।

সোমবার (২২ মে) এক শোকবার্তায় রওশন এরশাদ মরহুমার আত্মার শান্তির জন্য দোয়া কামনা করে বলেন, আল্লাহ তায়ালা নিশ্চয় তাকে জান্নাতের শ্রেষ্ঠ মাকাম (স্থান) দান করবেন।

মৃত্যর সময় রাশিদা খাতুন পাঁচ ছেলে, চার মেয়ে ও নাতি নাতনিসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, একই শোকবার্তায় সংসদের বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ তার নবীনগর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মৃধার মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জানান কাজী মামুন। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহু্ তায়ালার নিকট তার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন।

অপরদিকে, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মৃধার মা রাশিদা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলনের সদস্য সচিব গোলাম মসীহ। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানের অবরুদ্ধ সম্পদ অবমুক্ত করতে রাজি ট্রাম্প

ইরানের অবরুদ্ধ সম্পদ অবমুক্ত করতে রাজি ট্রাম্প

সরকার দুর্নীতি ও অপচয়ের পথ বন্ধ করতে পারেনি

নাহিদ সরকার দুর্নীতি ও অপচয়ের পথ বন্ধ করতে পারেনি

দেশে ৫ মাসে ১০৩৫ নারী-শিশু সহিংসতার শিকার

দেশে ৫ মাসে ১০৩৫ নারী-শিশু সহিংসতার শিকার

সরকার দুর্নীতিকে জাতীয়করণ করেছে

জামায়াত আমির সরকার দুর্নীতিকে জাতীয়করণ করেছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App