×

সারাদেশ

খাওয়ার অনুপযোগী মাংস বিক্রির অপরাধে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৭:২১ পিএম

খাওয়ার অনুপযোগী মাংস বিক্রির অপরাধে জরিমানা

ছবি: ভোরের কাগজ

টাঙ্গাইলের গোপালপুরে দুর্গন্ধযুক্ত খাওয়ার অনুপযোগী ব্রয়লার মুরগির মাংস ফেরি করে বিক্রি করার অপরাধে বাবু মিয়া নামে এক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা ও মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে পৌরসভার ডুবাইল বাজার এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসতুরা আমিনা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডিত ব্যবসায়ী কালিহাতী উপজেলার নারিন্দিয়া উপজেলার সেন্টু মিয়ার ছেলে।

জানা যায়, মধুপুর উপজেলা থেকে ওই ব্যবসায়ী স্বল্প টাকায় ড্রেসিং করা মুরগির অস্বাস্থ্যকর ও খাওয়ার অনুপযোগী মাংস ভ্যানগাড়ী করে গোপালপুর উপজেলার বিভিন্ন বাসাবাড়ীতে ১শত টাকা কেজি ধরে বিক্রি করতে ছিল। দাম কম হওয়ায় অনেকে তার কাছ থেকে অস্বাস্থ্যকর মাংস কিনেছেন।

পরে তাকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দণ্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক পাঁচশত টাকা জরিমানা ও ত্রিশ কেজি খাওয়ার অনুপযোগী মাংস মাটিতে পুঁতে ফেলা হয়। এসময় প্রসিকিউটর হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরীফ আব্দুল বাসেত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App