×

সারাদেশ

বিএনপি'র অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রংপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৯:১৯ পিএম

বিএনপি'র অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রংপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

বিএনপি'র অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রংপুরে আওয়ামী লীগের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

বিএনপি'র অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রংপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

বিএনপি'র অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রংপুরে আওয়ামী লীগের বিক্ষোভ

বিএনপির অগ্নিসন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি এবং সহিংস ঘটনার প্রতিবাদে রংপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ জুলাই) বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আগামী ২ আগস্ট রংপুরে জেলা স্কুল মাঠে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আগমন উপলক্ষে রংপুরে অবস্থান করা কেন্দ্রীয় নেতারা এই কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিতে অংশ নেতারা হলেন সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সুজিত দায় নন্দী এবং কেন্দ্রীয় সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া।

মিছিলটি হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে রংপুর শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু হয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে বিএনপিকে নৈরাজ্য সহিংসতা অগ্নিসন্ত্রাসের পথে না হেঁটে সোজা পথে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

রংপুর জেলা ও মহানগর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার আহ্বায়ক এ কে এম ছায়াদত হোসেন (বকুল), যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী (বাবলু), জয়নাল আবেদীন ও আনোয়ারুল ইসলাম, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম আহসানুল হক চৌধুরী সদস্যসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App