×

সারাদেশ

দাউদকান্দিতে বাইসাইকেল পেল ৫৭ গ্রাম পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩, ০৩:৫৪ পিএম

দাউদকান্দিতে বাইসাইকেল পেল ৫৭ গ্রাম পুলিশ

ছবি: ভোরের কাগজ

অপরাধ দমনে আরও তৎপর হতে দাউদকান্দি উপজেলার গ্রাম পুলিশদের (মহিলা) মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৯ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার ১৫টি ইউনিয়নের ৫৭জন গ্রাম পুলিশের হাতে সাইকেল তুলেদেন প্রধান অতিথি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল অবঃ সুবিদ আলী ভূইয়া এমপি।

সাইকেল বিতরণ শেষে সুবিদ আলী ভূইয়া জানান, গ্রাম পুলিশদের আরও দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। সাইকেল দিয়ে গ্রাম পুলিশরা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করবে। থানা পুলিশ সেই তথ্য-উপাত্ত কাজে লাগিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে। এতে করে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিস্থিতি তৈরি হবে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ আলমগীর ভূঞা, জেলা পরিষদ সদস্য জেবুন্নেছা জেবু, প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিবসহ আরো অনেকে।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নতুন নির্মিত ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধনের পর দাউদকান্দির উপকারভোগীদের ৯০টি ভুমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন। পরে সমাজসেবা অধিদপ্তরের আওতায় সুদমুক্ত ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

এমপির ‘জিরো টলারেন্স’ ঘোষণার পরও বন্ধ হয়নি মাটি কাটা, সিংগাইরে মানববন্ধন

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

মামদানির মতে ২০২৬ বিশ্বকাপ জিতবে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

বিশ্বকাপে গোল করায় শীর্ষে আছে যে দেশ

নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সংসদে অর্থমন্ত্রী নতুন উদ্যোক্তারা বিনা জামানতে ঋণ পাচ্ছেন ১০ লাখ টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App