×

সারাদেশ

সোনারগাঁওয়ে কেনটাকি টেক্সটাইল মিলে ৩ শ্রমিক দগ্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ০৩:৫২ পিএম

সোনারগাঁওয়ে কেনটাকি টেক্সটাইল মিলে ৩ শ্রমিক দগ্ধ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কেনটাকি টেক্সটাইল মিলে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিক দগ্ধ হয়েছে। আহত শ্রমিকদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন, টেক্সটাইল মিলের শ্রমিক মোস্তফা (৫০), আলআমিন (২৫) ও শাহিনুর (২৫)।

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা টেক্সটাইল মিলটির গাড়িচালক মো. শাহ আলম জানান, মিলের ভিতর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তারা ৩ জন দগ্ধ হয় বলে শুনতে পেরেছেন তিনি। তবে কিভাবে এই ঘটনা ঘটেছে তা তার জানা নেই। ঘটনার পর তার গাড়িতে করে দগ্ধদেরকে ঢাকায় নিয়ে আসেন।

এদিকে টেক্সটাইল মিলটির প্রশাসনিক কর্মকর্তা মোশারফ হোসেন জানান, সোনারগাঁও মোগড়াপাড়া ইউপির ত্রিপদি এলাকায় তাদের মিলের পাশ দিয়েই উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তার আছে। সেখান থেকেই তারা ৩ জন কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়েছেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, তাদের ৩ জনকেই ইনস্টিটিউটের জরুরি বিভাগের চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App