×

সারাদেশ

শস্যদানায় ফুটে উঠল বঙ্গবন্ধুর প্রতিকৃতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩১ পিএম

শস্যদানায় ফুটে উঠল বঙ্গবন্ধুর প্রতিকৃতি

শস্যদানায় ফুটে উঠল বঙ্গবন্ধুর প্রতিকৃতি। ছবি: ভোরের কাগজ

‘সেবা উন্নতির দক্ষ রূপকার-উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গেীরীপুরে ৩ দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দি আহমেদ।

মেলার স্টলগুলোর মধ্যে বিভিন্ন প্রদর্শনী থাকলেও সবার চোখে পড়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের স্টলের শিল্পকর্ম।

ওই স্টলের সামনে কালোজিরা ব্রি-ধান ৩৪, কর্কশিট, রং, কাঠের গুঁড়া দিয়ে ফুটিয়ে তোলা্ হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের প্রতিকৃতি। শিল্পকর্মটির নামকরণ করা হয়েছে শস্যদানায় জাতির পিতা।

৮ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের এই শিল্পকর্মটি তৈরি করেছে উপজেলা কৃষি অফিসের তিন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুমন চন্দ্র সরকার, গোলাম রব্বানী ও আব্দুল মতিন।

এদিকে মেলায় ঘুরতে আসা দর্শনার্থী এই নান্দনিক এই শিল্পকর্মটির পাশে দাড়িয়ে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। পাশাপাশি মেলায় পরিবার সাথে ঘুরতে আসা ক্ষুদে শিক্ষার্থীরাও মুগ্ধ এই শিল্পকর্মটি দেখে।

মেলায় কৃষি পণ্যে প্রদশর্নীর পাশাপশি জাতির পিতা ও মুক্তিযোদ্ধের চেতনা ফুটিয়ে তুলাতেই মেলায় এই শিল্পকর্মটি তৈরি করা হয়েছে।

এ ছাড়াও মেলায় বিভিন্ন প্রজাতির কন্দাল ফসল প্রদর্শনীর পাশাপাশি এ সব ফসল চাষাবাদ সর্ম্পেকে কৃষি কর্মকর্তারা দর্শনার্থী ও কৃষকদের পরামর্শ দেন।

স্কুল শিক্ষার্থী মৃত্তিকা রহমান মিঠি বলেন বাবার সাথে মেলায় ঘুরতে এসেছি স্টল ঘুরে অনেক অভিজ্ঞতা হয়েছে। সবচেয়ে ভারো লেগেছে বঙ্গবন্ধুর এই শিল্পকর্মটি।

উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি বলেন, মেলায় ব্যাতিক্রম কিছু করার ভাবনা থেকেই ৭ মার্চের ভাষণের আদলে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের এই শিল্পকর্মটি করা হয়েছে। শিল্পকর্মটির নামকরণ করা হয়েছে শস্য দানায় জাতির পিতা। এ ছাড়াও আমাদের স্টলে কৃষি পণ্যের প্রদশর্নী ও কৃষি সেবা দেওয়া হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার পৌজিয়া নাজনীন বলেন, উপজেলা প্রশাসন চত্বরে মেলা উদ্বোধনের পরপরই দর্শনার্থীদেও ভিড়ে মেলা প্রাঙ্গন মুখরিত হয়ে উঠেছে। রোববার থেকে শুরু হওয়া মেলা আগামী মঙ্গলবার শেষ হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

রাশিয়ায় এক লাখ কর্মী পাঠানোর প্রস্তাব বাংলাদেশের, রুশ কর্তৃপক্ষের সম্মতি

চেকপোস্টে ধরা পড়ল ৪ লাখ টাকার নিষিদ্ধ ট্যাবলেট

চেকপোস্টে ধরা পড়ল ৪ লাখ টাকার নিষিদ্ধ ট্যাবলেট

সরকারি জমি দখল করে গড়া ভেড়ার খামার উচ্ছেদ

সরকারি জমি দখল করে গড়া ভেড়ার খামার উচ্ছেদ

দেড় শতাধিক সাংবাদিক-কর্মচারী ছাঁটাইয়ে জনকণ্ঠকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

দেড় শতাধিক সাংবাদিক-কর্মচারী ছাঁটাইয়ে জনকণ্ঠকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ছাঁটাইপত্র প্রত‍্যাহার ও বেতন-ভাতা পরিশোধের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App