×

সারাদেশ

নীলফামারীতে ৪শ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২৯ পিএম

নীলফামারীতে ৪শ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

নীলফামারীতে ৪শ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২। ছবি: নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় ৪শ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জলঢাকা থানা পুলিশ৷ গ্রেপ্তারকৃতরা হলেন- ডিমলা উপজেলার ছোটখাতা চাপানি এলাকার আব্দুস সাত্তারের ছেলে সামিনুর ইসলাম ও একই উপজেলার গয়াবাড়ী এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মাহবুবার রহমান।

জলঢাকা থানা সূত্রে জানা যায়, জেলায় মাদকদ্রব্য সেবন ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে নীলফামারী পুলিশ প্রশাসন৷ এরই ধারাবাহিকতায় শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জলঢাকা থানার অফিসার ইনচার্জ মো. মুক্তারুল আলমের নেতৃত্বে উপজেলার পূর্ব বালা গ্রামের চন্ডী বাবুর পাকুরতলা সর্বজনীন দুর্গা ও হরি মন্দিরের সামনে থেকে ২ জনকে আটক করা হয় এবং আটককৃতদের থেকে ৪শ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করে জলঢাকা থানা পুলিশ। যার বাজার মূল্য ১০ লক্ষ টাকা।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুক্তারুল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App