×

সারাদেশ

চাটমোহরে শ্রমিকলীগের অফিসে ককটেল বিস্ফোরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ০৩:০৩ পিএম

চাটমোহরে শ্রমিকলীগের অফিসে ককটেল বিস্ফোরণ
চাটমোহরে শ্রমিকলীগের অফিসে ককটেল বিস্ফোরণ

ছবি: ভোরের কাগজ

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়ন শ্রমিকলীগের অফিসে শনিবার (২৮ অক্টোবর) রাতে ককটেল বিষ্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে মামলা হলে ৪ বিএনপি নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাস্থল থেকে ৩টি অবিষ্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিএনপি সারাদেশে হরতালের ডাক দিলে আতঙ্ক সৃষ্টির জন্য এই কাজ করা হতে পারে বলে জানান শ্রমিকলীগের সভাপতি মো. মকবুল হোসেন ।

চাটমোহর থানার ওসি মো. সেলিম রেজা জানান, ঘটনাস্থল থেকে পুলিশ অবিষ্ফোরিত ৩টি ককটেল উদ্ধার করে।শনিবার রাতেই অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি রামচন্দ্রপুর এলাকার রব্বান আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪০), জাবেদ আলীর ছেলে মো. আব্দুল মান্নান (৫৫), জালেশ্বর গ্রামের মো. হেসেন প্রমামানিকের ছেলে আরিফুল ইসলাম মিঠু (৩৪) ও ধুলাউরি গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মহসিন মোল্লাকে (৪৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

হার দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বাংলাদেশের

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App