×

সারাদেশ

শতবর্ষী গাছ কেটে কারাগারে কলেজ অধ্যক্ষ

Icon

nakib

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ০৮:২৭ পিএম

শতবর্ষী গাছ কেটে কারাগারে কলেজ অধ্যক্ষ

অধ্যক্ষ মিজানুর রহমানকে

শতবর্ষী গাছ কাটার ঘটনায় দায়েরকৃত মামলায় পাবনার চাটমোহর সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার বিকেল তিনটায় পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু সালেহ্ মো. সালাহ্উদ্দিন খাঁ শুনানি শেষে এ আদেশ দেন। মামলা সুত্রে জানা যায়, অধ্যক্ষ মিজানুর রহমানের বিরুদ্ধে একই কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল মান্নান কলেজের বেশকিছু শতবর্ষী গাছসহ অন্যন্য গাছ কাটার অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার শুনানি শেষে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এরপর অধ্যক্ষ মিজান উচ্চ আদালতে আগাম জামিনের আবেদন করে ৬ সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ শেষে হওয়ায় পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে হাজির হোন তিনি। ২৫ জানুয়ারি (শনিবার) উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে রোববার (২৬ জানুয়ারি) পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে হাজির হয়ে আইনজীবির মাধ্যমে জামিন আবেদন করেন মিজান। পরে উভয় পক্ষের আইনজীবিদের বক্তব্য শুনানি শেষে নথি পর্যালোচনা করে অধ্যক্ষ মিজানের জামির আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App