×

সারাদেশ

ত্রাণ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ মে ২০২০, ০২:৫০ পিএম

ত্রাণ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না
ত্রাণ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এই দুর্যোগের সময়ে কোন অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবার যেন বাদ না যায় সে দিকে নজর দেয়ার আহ্বান জানান তিনি। মঙ্গলবার (৫ মে) সকালে খুলনার ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় চত্বরে করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় পাঁচশ ৭১ কর্মহীন নিম্নআয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে ত্রান বিতরণ কালে তিনি এ কথা বলেন। এসময় প্রতি পরিবারে মাথাপিচু সাত কেজি চাল আলু, ডাল, লবণ, পেঁয়াজ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় মেয়র, করোনাভাইরাস প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহবান জানান। ত্রাণসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোঃ আরিফ হোসেন মিঠুসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র নগরীর ২২, ২৯, ২৬, ২৪, ১৪, ৯ ও ৬ নম্বর ওয়ার্ডের চারশত ২৮ জন করে মোট দুই হাজার নয়শত ৯৬ কর্মহীন নিম্ন আয়ের শ্রমজীবী, অসহায়, দুস্থ ও দরিদ্রদের মাঝে সাত কেজি করে চালসহ আলু, ডাল, লবণ, পেঁয়াজ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App