×

সারাদেশ

ফের ডিম পেড়েছে সিতেশবাবুর পোষা অজগর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ১২:০৪ পিএম

ফের ডিম পেড়েছে সিতেশবাবুর পোষা অজগর
ফের ডিম পেড়েছে সিতেশবাবুর পোষা অজগর
ফের ডিম পেড়েছে সিতেশবাবুর পোষা অজগর
ফের ডিম পেড়েছে সিতেশবাবুর পোষা অজগর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিতেশবাবুর পোষা অজগর আবারও ডিম পেড়েছে। এ নিয়ে এই মাদী অজগরটি ৫ম বারের মতো ডিম দিলো। আর ডিম থেকে বের হয়ে আসছে বাচ্চ। শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবাফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, তার এই অজগরটি এ নিয়ে ৫ বার ডিম দিয়েছে। গত বছর সে ডিম দিয়েছিলো ২৮টি এবছর দিয়েছে ৩১টি। এর মধ্যে ২৩ জুলাই সন্ধা পর্যন্ত ৩০টি ডিম থেকে বাচ্চা বের হয়ে এসেছে। বন্যাপ্রাণী সেবাফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, এই অজগরটি এবার ২৮ মে ৩১টি ডিম দেয়। আর একমাস ২৪দিন তা দেয়ার পর গত ২২ জুলাই থেকে অজগরের ডিম ফুটে বাচ্চা বের হয়ে আসতে শুরু করে। ২৩ জুলাই সন্ধা পর্যন্ত ডিম থেকে ৩০টি বাচ্চা বের হয়। তিনি জানান খুব সহসাই বাচ্চা গুলোকে বনে অবমুক্ত করা হবে। এর আগে ওই অজগরটি প্রথম ২০০৪ সালের মে মাসে ৩২টি ডিম দেয়। ডিম পাড়ার ৫৯ দিন পর ২৮টি বাচ্চা ফুটেছিল। ২০০৬ সালের ১৩ মে ৩৮টি ডিম দেয়। সেবার প্রায় দুইমাস তা দেয়ার পর বাচ্চা ফুটেছিল ৩২টি। ২০১১ সালের মে মাসে ৩০টি ডিম দেয়। তখন ডিম থেকে বাচ্চা হয়নি। ২০১৯ সালে আবার ২৮ টি বাচ্চা ফুঠেছিলো। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের অপর পরিচালক সঞ্জিত দেব বলেন, অজগরটি খাঁচার ভেতর ডিম দেয়ার পর দীর্ঘ ৫৪ দিন কিছু না খেয়ে ডিমে তা দিয়ে সফলভাবে বাচ্চা ফুটাতে শুরু করে অজগরটি। হবিগঞ্জের বাহুবল উপজেলার সীমান্তে দিনারপুর পাহাড়ের একটি লেবু বাগান থেকে এই অজগরটি উদ্ধার করা হয়। তখন অজগরটি বেশ আহত ছিলো। দীর্ঘদিন তার কাছে রেখে এর সেবা যত্ন করেন। এক সময় তাকে বাহিরে বনে অবমুক্ত করতে চাইলে দীর্ঘক্ষন এক জায়গায় বসে থাকে পরে এটিকে আবার তার সেবাশ্রমে নিয়ে আসেন। এক সময় ওই অজগরের সাথে তার সেবাশ্রমে স্থান পায় আরেকটি পুরুষ অজগর। তখন দীর্ঘদিন দুটি অজগর এক সাথে বসবাস করে। এক সময় মাদী অজগরটি কুন্ডলী পাকিয়ে বসে পড়ে। আর কাছে কঠিন পাহাড়ায় থাকে পুরুষ অজগরটি। এর পর সিতেশবাবু তারা বুজতে পারেন সে ডিম পেড়ে তাতে তা দিচ্ছে। এ ভাবেই ৫ বার। তিনির জানান, এর আগে যতগুলো বাচ্চা ফুটেছে তা বনে অবমুক্ত করা হয়েছে। এবারের বাচ্চা গুলোকেও তারা বনে অবমুক্ত করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

বাংলাদেশে বিনিয়োগ-শিল্প সহযোগিতা নিয়ে ব্রামা নেতাদের সঙ্গে চীনা বিনিয়োগ প্রতিনিধির মতবিনিময়

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App