×

সারাদেশ

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের চৌদ্দজন গ্রেপ্তার

Icon

সাকলাইন যোবায়ের, কুমিল্লা সদর

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৬:১০ পিএম

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের চৌদ্দজন গ্রেপ্তার

ছবি: ভোরের কাগজ

কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের ১৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ওই সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ডেলিভারি স্লিপ, মোবাইল ফোনসহ নগদ অর্থ উদ্ধার করা হয়। সোমবার (২২ জানুয়ারি) নোয়াপাড়া পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে কুমিল্লা র‍্যাব-১১-এর কমান্ডার স্কোয়াড্রন লিডার কে এম মুনিরুল আলম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দালালরা পাসপোর্ট করে দেয়ার আশ্বাস দিয়ে প্রতারণা করছে এমন বেশ কয়েকটি লিখিত অভিযোগ পাওয়া যায়। পরে সোমবার নোয়াপাড়া পাসপোর্ট অফিস এলাকায় দিনভর অভিযান পরিচালনা করে হোতাসহ ১৪ জনকে আটক করা হয়।’

গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৪ টি পাসপোর্ট, ৮৭ সেট ডেলিভারি স্লিপ, ১২ টি মোবাইল সেট ও নগদ ১২,৬০০ টাকাসহ পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়।

পাসপোর্ট প্রতারণার মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

গ্রেপ্তার ১৪ জন হলেন- সাব্বির হোসেন, সাফি মাহমুদ, সুজন, তানজিদ হাসান, জয়নাল আবেদীন, ইমরুল হক, মো. আলী, শাহাদাত হোসেন প্রিন্স, মোশারফ হোসেন সাকিব, মো. রনি, ফয়সাল আহমেদ ইমন, জহির আহম্মেদ, পারভেজ ও সিয়ামুল ইসলাম সৈকত।

র‍্যাব কর্মকর্তা মুনিরুল জানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সবাই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে পাসপোর্ট তৈরি করে দেয়ার নামে একাধিক লোকের কাছ থেকে সরকার নির্ধারিত টাকা চেয়ে অধিক পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App