×

সারাদেশ

সালথায় বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার আদায়

Icon

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৭:১৪ পিএম

সালথায় বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার আদায়

ছবি: ভোরের কাগজ

তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তপ্ত রোদে পুড়ছে ফসলের মাঠসহ নদীনালা। গরমে পশু-পাখি, গাছ পালা, পানির মাছও হা হুতাশ করছে। এ অবস্থায় ফরিদপুরের সালথা উপজেলায় সালাতুল ইস্তিসকার বা বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। 

বুধবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে স্থানীয় মুসলিম ও কৃষকদের আয়োজনে উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে ফসলের মাঠে এই নামাজ আদায় করা হয়।

উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত কয়েকশো ধর্মপ্রাণ মুসলমান এ নামাজে অংশগ্রহণ করেন। তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লাহর রহমতের আশায় বৃষ্টির জন্য এ নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টিবর্ষণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। বিশেষ এই নামাজ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ঈমাম মুফতি রবিউল ইসলাম।

আরো পড়ুন: পঞ্চগড়ে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

মুফতি রবিউল ইসলাম বলেন, ‘খরা বা দাবদাহের অবস্থা থেকে নিস্কৃতি পেতে আল্লাহ তা'আলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইস্তিসকার নামাজ বলে। আমরা বয়োবৃদ্ধ, হাজী, কৃষক, শিশু কিশোরসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রখর রোদে এই নামাজে অংশগ্রহণ করেছি। তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে বেশি বেশি ইসতেগফার পাঠ ও দোয়া করুন।

এছাড়াও পুরুড়া মাদ্রাসার মোহতামিম মাওলানা নিজামুদ্দিন, সালথা মাদ্রাসার মোহতামিম মুফতি মফিজুর রহমান, ইউসুফদিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সায়েম, মাওলানা মো. নেছারউদ্দিন, সাংবাদিক মজিবুর রহমান, কৃষক মো. বকুল মোল্যা সহ কয়েকশো মুসল্লি ও কৃষক ইস্তিসকার নামাজে অংশগ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App