×

সারাদেশ

যেভাবে মাদকসহ গ্রেপ্তার হলেন পারুল রানী!

Icon

‌দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৯:৫১ পিএম

যেভাবে মাদকসহ গ্রেপ্তার হলেন পারুল রানী!

ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ পুলিশের হাতে পারুল রানী দাস গ্রেপ্তার। ছবি: ভোরের কাগজ

৩০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ পারুল রানী দাস (৪২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মঙ্গলবার (১৪ মে) বিকেল পাঁচটায় তাকে গ্রেপ্তার করা হয়। 

দেবীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পারুল রানীকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের তিস্তার হাট এলাকায় অটোরিক্সা নিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত পারুল রানী দাস দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার মনোরঞ্জন দাসের স্ত্রী।

নারী মাদক ব্যবসায়ী আটকের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন- ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App