×

সারাদেশ

গলায় লিচুর বিচি আটকে আ.লীগ নেতার মৃত্যু!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৪, ০৭:৩৯ পিএম

গলায় লিচুর বিচি আটকে আ.লীগ নেতার মৃত্যু!

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গলায় লিচুর বিচি আটকে শ্বাসরোধে আব্দুল মজিদ মিয়া (৬৫) নামের আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ মে) দুপুরে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

আব্দুল মজিদ মিয়া উপজেলার ইউনিয়নের কলিয়া এলাকায় মৃত আব্দুল কাশেম মিয়ার ছেলে। তিনি বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

আরো পড়ুন: ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু

বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম রওশন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বাড়িতে লিচু খাচ্ছিলেন আব্দুল মজিদ মিয়া। এসময় হঠাৎ করে একটি লিচুর বিচি মজিদ মিয়ার গলায় আটকে যায়। পরে তার পরিবারের সদস্য তাকে দ্রুত শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

দায়িত্বরত চিকিৎসক জানান, গলায় লিচুর বিচি আটকানোর কারণে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App