×

সারাদেশ

মহানন্দায় গোসলে নেমে দুজনের মৃত্যু

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৮:৫৯ পিএম

মহানন্দায় গোসলে নেমে দুজনের মৃত্যু

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জ সদর ও ভোলাহাট উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- সদর উপজেলার স্বরুপনগর এলাকার জিতেনের ছেলে শুভ (২৩) ও ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পীরগাছি গ্রামের জহর আলীর মেয়ে সোনিয়া (১২)। 

শনিবার (১৮ মে) বিকেলে দুজনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 

আরো পড়ুন: চাচার ছুরিকাঘাতে ভাতিজি খুন

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মিন্টু রহমান জানান, দুপুরে মহানন্দা সেতুর রাবার ড্যাম এলাকায় চার বন্ধু মিলে নদীতে গোসল করতে নেমে ডুবে যায় শুভ। পরে সেখানে থাকা অন্য বন্ধুরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ভোলাহাট থানার ওসি সুমন কুমার জানান, বজরাটেক এলাকায় নানা জমরুদ্দিনের বাড়িতে বেড়াতে এসে দুপুুরে মহানন্দা নদীতে গোসল করতে নেমেছিল সোনিয়া। এরপর তাকে খুঁজে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা নদী থেকে সোনিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App