×

সারাদেশ

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০৯:০৭ এএম

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২৮

ছবি : সংগৃহীত

দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৮ জন। আহতদের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) সকাল ৬টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাঁচবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্না আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী নাবিল পরিবহনের বাসটি পাঁচবাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক এবং বাসচালকের সহকারী নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের নিকটস্থ এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে এক শিশুসহ আরো একজনের মৃত্যু হয়।   

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্না আল মামুন বলেন, ‘বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

আরো পড়ুন : পাঁচ দিন পর টেকনাফ সীমান্তে আবারো বিকট শব্দ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App