×

সারাদেশ

৬ ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৮:৩৫ পিএম

৬ ঘণ্টা পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

কাপ্তাই বাঁধ। ছবি: সংগৃহীত

গেট খুলে পানি ছেড়ে দেয়ার ৬ ঘণ্টা পর রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করে দেয়া হয়েছে। রবিবার (২৫ আগস্ট) দুপুরে জলকপাটগুলো বন্ধ করে দেয় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সকালে কাপ্তাই লেকের পানি ১০৮ ফুট মিনস সি লেভেল থেকে বেড়ে যাওয়ার কারণে সকাল সাড়ে ৮টা থেকে জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে ৯ হাজার সিএফএস পানি ছেড়ে দেয়া হয়।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানিয়েছেন, ৬ ঘণ্টা পরে জলকপাটগুলো বন্ধ করা হলো।

পানি ছাড়ার সময় চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া এলাকায় ফেরি পারাপার বন্ধ রাখা হয়। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানিয়েছেন, যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ ছিল। পানির গতিবেগ কমলে সন্ধ্যা ৭টা থেকে ফেরি পারাপার পুনরায় শুরু হবে।

হ্রদে পানি বাড়ার কারণে বর্তমানে বিদ্যুৎকেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।

আরো পড়ুন: শেখ হাসিনা-শামীম ওসমানসহ ৩১৪ জনের নামে মামলা

এর আগে, ২৪ আগস্ট বিকেল ৩টায় কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র একটি জরুরি নোটিশের মাধ্যমে পানি ছাড়ার বিষয়টি নিশ্চিত করে। রাতে ১০টায় পানি ছাড়ার কথা থাকলেও পরে তা পরিবর্তন করে ২৫ আগস্ট সকালে ছাড়া হয়। ভাটি অঞ্চলের মানুষকে আগেই সতর্কবার্তা দেয়া হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App