×

সারাদেশ

নারায়ণগঞ্জের বিসিকে যুবদল নেতা রনি বাহিনীর হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ০৩:১০ পিএম

নারায়ণগঞ্জের বিসিকে যুবদল নেতা রনি বাহিনীর হামলা

ছবি: সংগৃহীত

দল ক্ষমতায় না আসতেই বিসিক দখলের প্রতিযোগিতায় মেতেছে বিএনপি নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব রণির বিরুদ্ধে তার ঘনিষ্ঠ কর্মী জাহাঙ্গির ও সিরাজের নেতৃত্বে দুই শতাধিক সন্ত্রাসী নিয়ে  বিসিকের মধ্যে রাসেল মাহমুদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ উঠেছে।

এ সময় রাসেলের লোকজন বাধা দিতে গেলে দুই গ্রুপে ভয়াবহ সংখ্যা শুরু হয়। এ সময় রণি গ্রুপের সন্ত্রাসীরা রাসেলের ৪টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতি সাধন করে। রাসেলের দুই কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করারও অভিযোগ পাওয়া গেছে।

রাসেল মাহাম্মুদ জানিয়েছেন, তিনি ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও ফতুল্লা থানা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক।দীর্ঘদিন ধরেই বিসিবে ব্যবসা করে আসছেন তিনি।বিসিকের ভিতরেই তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার হঠাৎ করে তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় রণি বাহিনী। এ ব্যাপারে থানায় মামলা করবেন বলে জানান তিনি।

এ ব্যাপারে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, বিসিতে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত র‌্যাব ও বিজিবি বিসিকে অভিযান চালায়। এসময় খবর পেয়ে রণি বাহিনীর লোকজন পালিয়ে যায়। তবে, বিসিকে হামলাকারীদের ধরতে নারায়ণগঞ্জের বিসিকে অভিযান চলবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

‘দুই সিটির প্রশাসক সরকারের টাকায় নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন’

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App