×

সারাদেশ

মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ০৯:২৩ পিএম

মাইকিং করে বিক্রি হচ্ছে ইলিশ

ছবি: সংগৃহীত

চাঁদপুরে মাইকিং ও ফেরি করে বিভিন্ন আকারের ইলিশ বিক্রি হচ্ছে। শুক্রবার (৪ অক্টোবর) সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত মতলব দক্ষিণ উপজেলা সদর, নবকলস, বাইশপুর, বোয়ালিয়া, দূরগাঁও, চরমুকুন্দি ও ঢাকিরগাঁও এলাকাসহ আরো কয়েকটি এলাকায় অটোরিকশায় মাইকিং করে একাধিক বিক্রেতাকে এসব ইলিশ বিক্রি করতে দেখা গেছে।

বাইশপুর এলাকার মাছ বিক্রেতা উমেশ চন্দ্র জানান, চাঁদপুর মাছঘাট, ভোলা ও চট্টগ্রাম থেকে ইলিশ কিনে সেগুলো কিছুটা কম দামে এখানে বিক্রি করছেন। আগ্রহী ক্রেতারাও লুফে নিচ্ছেন সেগুলো। ছোট আকারের ইলিশ কেজিপ্রতি ৪৫০ থেকে ৬০০ টাকায়, এক কেজি ওজনের প্রতি কেজি ইলিশ ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় এবং ৭০০-৮০০ গ্রাম ওজনের প্রতি কেজি ইলিশ ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করছেন। মাইকিং করে আজ তিনি প্রায় তিন মণ ইলিশ বিক্রি করেছেন।

উপজেলার কলাদী এলাকার গৃহবধূ শাহিনা আক্তার বলেন, শুক্রবার সকালে এক বিক্রেতার কাছ থেকে ৫০০ টাকা কেজির দরে ৫ কেজি ছোট আকারের ইলিশ কিনেছেন। রং ভালো দেখে এবং দাম কিছুটা কম থাকায় কিনেছেন। সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বলেন, মেঘনায় ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে। এ জন্য এখন ইলিশের কেনাবেচা বেশি। মাইকিং বা ফেরি করেও ইলিশ বিক্রি হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App