×

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর

Icon

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৩:৩৬ পিএম

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলা হাটে দুর্গাপূজার একটি প্রতিমা দুর্বৃত্তরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

রবিবার (৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার রেজাউল করিম। 

এর আগে, শনিবার দিবাগত রাতে মা ভবানী দুর্গা ও কালিমাতা মন্দিরে এ ঘটনা ঘটে। 

মন্দির কর্তৃপক্ষ জানায়, আসন্ন দুর্গোৎসবের জন্য প্রতিমাটি নির্মাণ করা হয়েছিল। শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা প্রতিমার মাথাসহ অন্যান্য অংশ ভাঙচুর করে। এসময় মন্দিরে কেউ ছিল না। 

চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ বলেন, শহরের অদূরে বটতলা হাট এলাকায় একটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। 

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App