×

সারাদেশ

চা শ্রমিক সমাবেশে যোগ দেবেন সারজিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম

চা শ্রমিক সমাবেশে যোগ দেবেন সারজিস

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে চা শ্রমিক সমাবেশে যোগ দেবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। কথা বলবেন চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকরির নিশ্চয়তাসহ সর্বোপরি চা শ্রমিকদের জীবনমানের উন্নয়ন নিয়ে। সমাবেশটি হবে জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানে।

রবিবার (১২ জানুয়ারি) দুপুর ২টায় জেলার কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগান মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

চা শ্রমিক সমাবেশে আরো উপস্থিত থাকেবেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ।

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অর্থনৈতিক বৈষম্য, শোষণ-নিপীড়নের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। চা শ্রমিক জনগোষ্ঠী যুগ যুগ ধরে বৈষম্যের শিকার। ফ্যাসিবাদী ব্যবস্থায় অবাধ লুটপাট, চা শিল্প ও শ্রমিককে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এরই প্রেক্ষাপটে সব বন্ধ চা বাগান অবিলম্বে চালু করা, শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করা এবং ন্যায্য মজুরির দাবিতে চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

চা শ্রমিক নেতা ধনা বাউরী বলেন, চা শ্রমিকদের অনেক সমস্যা। এই বিষয়গুলো আমরা সমাবেশে তুলে ধরব। এ সমাবেশে মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগান থেকে শ্রমিকরা আসবেন।

অপর চা শ্রমিক আপন বোনার্জী রুদ্র জানান, রবিবার চা বাগান বন্ধ থাকায় সমাবেশটি ওই দিন হবে। তাই এ সমাবেশে অনেক শ্রমিক অংশ নিবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App