×

সারাদেশ

জাতির সঙ্গে বেঈমানি করে ফ্যাসিস্ট আ.লীগকে পুনর্বাসন করতে দেয়া হবে না: হাসনাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৩৩ পিএম

জাতির সঙ্গে বেঈমানি করে ফ্যাসিস্ট আ.লীগকে পুনর্বাসন করতে দেয়া হবে না: হাসনাত

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হলে আমাদের রক্তের ওপর দিয়ে করতে হবে। যারা ফ্যাসিস্ট দলটিকে পুনর্বাসনের জন্য তৎপরতা দেখাচ্ছেন, আপনারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন। আপনাদের এ চেষ্টাকে জনসাধারণ ভালো দৃষ্টিতে দেখছে না। এই বাংলাদেশে হয় ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকব। হয় আওয়ামী লীগ থাকবে, না হয় আমরা থাকব।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার পৌর মিলনায়তনে আলিয়া ও কওমি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ এ দেশের মানুষের কাছে একটি ঘৃণ্য চক্রে পরিণত হয়েছে। তারা আলেম-ওলামাদের ওপর ব্যাপক নির্যাতন করেছে। আলেম সমাজ ছিল তাদের সবচেয়ে অপছন্দের।

তিনি বলেন, যারা ভোটের রাজনীতির জন্য আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চাচ্ছেন, তারা কি ভুলে গেছেন গত ১৬টি বছর আওয়ামী লীগ আপনার ওপর কী পরিমাণ নির্যাতন করেছে। কী পরিমাণ মামলা-হামলা জুলুম করেছে। আপনারা ফ্যাসিবাদের পক্ষ নিয়ে জাতির কাছে বিতর্কিত হইয়েন না।

এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আশরাফুল আলম উবাইদী, দেবিদ্বার উপজেলা জামে মসজিদের খতিব সালেহ আহম্মাদ মুনিরী, দেবিদ্বার ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দিন সরকার, সুলতানপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ কবির আহম্মেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেবিদ্বার প্রতিনিধি মুক্তাদির যারিফ সিক্তসহ প্রমুখ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অনিয়মে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা অর্থদণ্ড

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

অবশেষে পাওয়া গেলো নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App